মানিকগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দপ্তরী গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ জুলাই: মানিকগঞ্জে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রুবেল ওরফে রোমেল (৩০) নামের এক দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয় লম্পট দপ্তরীকে। মেয়েটি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি মানিকগঞ্জ সদর থানার এস আই হারেজ শিকদার নিশ্চিত করেছেন। দপ্তরী রুবেল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা […]