সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২ আগষ্ট.
মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা বলেছেন, অতি শিগ্রই জন্ম- মৃত্যু মনদ ফি বাড়বে। বর্তমানে ৪৫ দিনের মধ্যে জন্ম- মৃত্যু সনদ করলে ফ্রি দেওয়া হচ্ছে। কিন্তু খুব দ্রুত এক বছরের উপরে বয়স গেলেই জন্ম সনদ ফি বাড়বে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করতে এসে সংশ্লিষ্ট চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যদের নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আরো বলেন, জন্ম সনদ সংশোধন, নতুন নিবন্ধনে শিশুদের টিকা কার্ড, প্রাপ্ত বয়স্কদের জন্য এনআইডি কার্ডের অনুযায়ী করতে পারবে। অপরদিকে অনিয়ম ঠেকাতে জন্ম – মৃত্যু সনদে বয়স সংশোধন আবার বন্ধ হতে পারে।
এ সময় জেলা প্রশাসক আরো বলেন, জন্ম ও মৃত্যু সনদের টার্গেট পূরণ করতে হবে। এ কাজ শুধু প্রশাসনিক কর্মকর্তার একার কাজ নয়। জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে। স্থানীয় গ্রাম আদালতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পরিষদের নিজস্ব আয় বাড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলী, ইউপি সদস্যসহ আরো অনেকেই।
এর আগে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা উপজেলা প্রাণী সম্পদ অফিসে প্রাণী খাদ্য বিতরণী অনুষ্ঠান, পরে বালিয়াটি ইউনিয়ন ভূমি অফিস, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভায় অংশ গ্রহণ করে।
সানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ আগষ্ট ২০২৬।