সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২ আগষ্ট.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পিতা সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জ -৩ আসনের সাবেক এমপি হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলটি শনিবার( ১ আগষ্ট) সন্ধ্যায় বরাইদ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, সদস্য সচিব ফরিদ হোসেন,সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম হারুনার রশিদ খান মুন্নু ছিলেন আদর্শ, সততা ও ত্যাগের রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক জীবনে তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন। দলকে সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণে তাঁর অবদান আজও এলাকাবাসীর কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিলেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব মনে করতেন। তাঁর কর্মময় জীবন, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর দেখানো আদর্শ ও নীতিকে ধারণ করে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে গোপালপুর হাফেজিয়া ফুরকানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল হেলালীর পরিচালনায় মরহুম হারুনার রশিদ খান মুন্নুর রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে খাবার গ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপির সিঙ্গাপুরের মানিকগঞ্জ শাখার সভাপতি ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২ আগষ্ট ২০২৬।