বালিয়াাটি জমিদার বাড়ি পরিদর্শনে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ জুলাই

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি আকস্মিকভাবে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী জমিদার বাড়ির বিভিন্ন ভবন, প্রতœতাত্ত্বিক স্থাপনা ও দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় তিনি সংষ্টি কর্মকর্তাদের কাছ থেকে স্থাপনাটির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণ এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। বালিয়াটি জমিদার বাড়ি বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন বোডের ডিরেক্টের মহিউদ্দিন হেলাল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের প্রতœতত্ত্ব অধিদপ্তরের বালিয়াটি প্রাসাদ জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান নিয়াজ মাখদুম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আওয়াল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিল্পব, ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আমীর হামজা, সদস্য সচিব মো. ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন উজ্জামানসহ স্থানীয় নেতা কর্মীরা।

স্থানীয়রা ও আগত পর্যটকরা মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, বালিয়াটি জমিদার বাড়ির যথাযথ সংস্কার ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরও বৃদ্ধি পাবে এবং এলাকার পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় আগত পর্যটকরা মন্ত্রীর সাথে ছবি তোলতেও দেখা যায়।

জমিদার বাড়ির সামনে পর্যটন মন্ত্রণালয়ের ৭৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ওয়াকয়ে সম্প্রতি বৃষ্টিতে ভেঙ্গে গেছে, তা দ্রুত সংস্কার করার জন্য সাটুরিয়ার ইউএনওকে নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য বালিয়াটি জমিদার বাড়িটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে অবস্থিত। এ জমিদার বাড়িটি বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের জমিদার বাড়ি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ জুলাই ২০২৬।

আরো পড়ুুন