সাটুরিয়া প্রতিনিধি, ১১ নভেম্বর.
মানিকগঞ্জের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার পর্যটন খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও ব্যবস্থাপনায় পর্যটন সার্কিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বাস্তবায়নাধীন জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভায় মানিকগঞ্জ জেলার পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনকেন্দ্রগুলোর সম্ভাবনা এবং পর্যটন ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সালমা সিদ্দিকা মাহতাব, এনডিসি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আব্দুর রউফ মিয়া।
সভায় সভাপতির বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর হোসেন।
এতে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, যুগ্ন সম্পাদক আব্দুর রহমান, কৃষকদলের সভাপতি বরকত মল্লিক, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো.জিয়াউর রহমান, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, সাংবাদিক লুৎফর রহমানসহ আরও অনেকেই।
সভায় সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার সঞ্চলনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জের ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিতভাবে পর্যটন সার্কিটের আওতায় আনার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, বালিয়াটি জমিদার বাড়িসহ জেলার বিভিন্ন স্থানকে কেন্দ্র কওে একটা মেঘা প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা দ্রুত শুরু হয়ে ২০২৯ সনে শেষ হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ নভেম্বর ২০২৬।