নিজ্স্ব প্রতিবেদক.২৪ আগষ্ট.
নিউইয়র্ক সিটির ব্রংক্সের পেলহাম বে পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ, ইনক.-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৩ আগস্ট আয়োজিত এ মিলনমেলায় নিউইয়র্ক ও আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী কমলগঞ্জবাসীরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে হাড়ি ভাঙা, বালিশ খেলা, শিশুদের দৌড় ও ভলিবলসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ড স্পন্সর ও প্রধান অতিথি ছিলেন ‘গ্রী মেকানিক্যাল ইয়ংকার্স’-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী।
সংগঠনের সভাপতি এম রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক সাদেক সরওয়ার চৌধুরীর নেতৃত্বে কার্যকরী পরিষদ, উপদেষ্টা ও ট্রাস্টিবোর্ডের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তোফায়েল চৌধুরী।
শেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। বিজয়ীদের মধ্যে নগদ অর্থের পাশাপাশি ল্যাপটপ, ফ্রিজ, টিভি, আইপ্যাড, অ্যাপল ওয়াচসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। প্রবাসে নিজেদের শিকড়ের বন্ধন অটুট রাখা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৪ আগষ্ট ২০২৬।