সাটুরিয়া প্রতিনিধি, ১৩ অক্টোবর.
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর আওতায় সাতটি মামলায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে বিভিন্ন ফার্মেসির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
সাতটি মামলায় মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদেশ দেওয়া হয়েছে।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি আরো বলেন, এ ধরণের অভিযান জনসার্থে অভ্যাহত থাকবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ অক্টোবর ২৯২৬।