সাটুরিয়া প্রতিনিধি, ২১ নভেম্বর.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান মারা গেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার আনুমানিক বয়স (৮৫)।
দীর্ঘদিন ধরে তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ২০১২ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। পরে ২১- ১১- ২০২২ তারিখে দলীয় কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাটুরিয়ার রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।
তার জানাযা ও দাফনের সময় এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরে জানিয়ে দিবেন বলেছেন সদস্যরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ নভেম্বর ২০২৬।