সাটুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২৬ নভেম্বর:

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ উপলক্ষে রেলি বের হয়।

পরে সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

ভেটেরিনারি সার্জন ডা. মো. খোকন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুর রোগ প্রতিরোধ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

তারা বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সম্ভাবনা বাড়াতে গুণগত মান নিশ্চিত করা এবং খামারিদের প্রযুক্তিগত সহায়তা প্রদান জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগ ও খামারিদের সম্মিলিত প্রচেষ্টা প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ নভেম্বর ২০২৬।

আরো পড়ুুন