সাটুরিয়া প্রতিনিধি, ১৮ অক্টোবর.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ধানকোড়া, হরগজ, ফুকুরহাটি ও বালিয়াটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মণ্ডপগুলোর ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হন।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদ, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী এবং ফায়ার সার্ভিসের লিডার শহিদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ১৮ অক্টোবর ২০২৬।