সাটুরিয়া প্রতিনিধি, ১৫ অক্টোবর.
মানিকগঞ্জে বাংলাদেশ জাসদের জেলা কমিটির কাউন্সিলে মো. শাহজাহান আলী সাজুকে সভাপতি ও ইমন চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার ও আনোয়ারুল ইসলাম বাবু এবং কেন্দ্রীয় সদস্য ডা. সরদার ফারুক ও মো. আরজু মিয়া।
বক্তব্য রাখেন দেন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সংসদের সভাপতি গৌতম শীল। সভা পরিচালনা করেন ইমন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মুশতাক হোসেন বলেন, বাংলাদেশ জাসদ আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন। জনবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে এবং তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে। অন্যথায় সরকারকে এর খেসারত দিতে হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ অক্টোবর ২০২৬।