বালিয়াটী চেয়ারম্যানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি
সাটুরিয়া প্রতিনিধি, ৪ সেপ্টেম্বর: জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিনকে হত্যার হুমকি দিয়েছে আগাছা নির্মূল কমিটি নামে একটি সংগঠন। এর আগেও তাকে এমন হত্যার হুমকি দিয়েছিল আনছারউল্লা বাংলা ভাই আরেকটি সংগঠন। এ ঘটনায় চেয়ারম্যান মো. রুহুল আমিন মঙ্গলবার রাত ৮ টার দিকে সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। […]