বাৎসরিক আর্কাইভ

2019

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর সাধারন সম্পাদক সোহেল

সাটুরিয়া প্রতিনিধি, ২০ মার্চ: সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে মো: জাহাঙ্গীর আলম (সমকাল) ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মো: সোহেল রানা খান (ইনকিলাব)। বুধবার সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি মো: জাহাঙ্গীর আলম (সমকাল), যুগ্ন সম্পাদক  হাসান ফয়জী (বাংলা টিভি ও দেশ রুপান্তর ), ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম […]

সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী

সাটুরিয়া প্রতিনিধি, ২০ মার্চ: মানিকগঞ্জের সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার বিলপৌলী গ্রামের মুক্তিযোদ্ধা মো. মীর উদ্দিন আল চিশ্তী এর নিজ বাস ভবনে ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ঢাকা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার সুলতান কোম্পানীর মুক্তিযোদ্ধারা অংশ গ্রহণ করে। সাটুরিয়ার দড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান […]

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মানিকগঞ্জে এক লক্ষ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ মার্চ: মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা জরিমানা করেছে।  বুধবার দুপুরে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয় এ অভিযান পরিচালনা করেন। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে  মানিকগঞ্জ সদর উপজেলার আনিসা মেডিসিন কর্ণারকে  ১৫ হাজার, শেফালী মেডিসিন কর্ণারকে  ২০ হাজার, মাহী মেডিকেল হলকে ১৫ হাজার  […]

ঘিওরে মাটি বিক্রির টাকা যুবলীগ নেতার পকেটে

ঘিওর প্রতিনিধি, ১৯ মার্চ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখরিয়া গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই তিন ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে যুবলীগ নেতা।  মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা ইফতি আরিফ অবাধে ফষলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন । কিছু বলতে গেলেই নানা প্রকার ভয়ভীতি দেখানো হয় বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফসলি […]

জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জে ক্রিকেট ম্যাচ

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ মার্চ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাব ও জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এই ক্রিকেট ম্যাচের আয়োজন করে। খেলায় মানিকগঞ্জ প্রেসক্লাবকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়  মানিকগঞ্জ জেলা প্রশাসন। […]

সাটুরিয়ায় দোকানীর হামলায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান পন্ড

সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তক আয়োজীত জাতীয় শিশু দিবসে দোকানী হামলায় কেক কাটা ও আলোচনা সভা পন্ড হয়েছে। হামলায় ৩ শিক্ষকসহ বিদ্যালয়ের দপ্তরী আহত হয়েছে। উপস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজীত হয়ে সাটুরিয়া- মানিকগঞ্জ সড়ক অবরোধ করে। পুরে পুুলিশ ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘনটা স্থলে গিয়ে ছাত্র- ছাত্রীদের শান্ত করে পরিস্থিতি […]

দৌলতপুরে আগুনে ২৯টি ঘর পুড়ে কোটি টাকার ক্ষয় ক্ষতি

দৌলতপুর প্রতিনিধি, ১৬ মার্চ: মানিকগঞ্জের দৌলতপুরে আগুন লেগে ২৯টি ঘর পুড়ে এক কোটি টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কলিয়া ইউনিয়নের আহুলিয়া গ্রামে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে আহুলিয়া গ্রামে […]

সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

সাটুরিয়া প্রতিনিধি, ১৫ মার্চ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকাল পোনে ৭ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার নয়াডিংঙ্গি নামক এলাকায় রাইজিং স্পিনিং মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুতফর রহমান নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পাটুরিয়ামুখী একটি মালবোঝাই ট্রাকের সাথে […]

হরিরামপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

হরিরামপুর প্রতিনিধি ২ মার্চ: জেলার হরিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদ হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে হরিরামপুর উপজেলার খেরুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ফরিদ শিবালয় উপজেলার জগদিয়া গ্রামের কুপাত আলীর পুত্র। সে ঢাকা তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল। বিষয়টি হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান নিশ্চিত করে […]

সাটুরিয়ায় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১২০ টি কুরআন খতম

সাটুরিয়া প্রতিনিধি, ২ মার্চ: মানিকগঞ্জের সাটুরিয়ায় হাফেজ শাহাবুদ্দিন (রহ:) স্বরণে ১ম বাৎসরিক মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১২০টি কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ বালিয়াটী পশ্চিম বাড়ি  চিশতীয়া দরবার শরীফে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাগরপুর দরবার শরীফের খলিফা এম, এ কমল হাসান জিহাদী, আহমাদাবাদ দরবার শরীফের পীর সাহেব মাও. মো. […]