আওয়ামী সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা অর্জন
মানিকগঞ্জ প্রতিনিধি, ১ মার্চ: মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বৃহস্পতিবার সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে তারা সভাপতি, সহ–সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয় লাভ করে। অন্যদিকে সহ–সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪টি পদে জয় পায় বিরোধীরা। সভাপতি পদে আব্দুল মজিদ ফটো (আ–লীগ) পেয়েছেন ৩০৫ ভোট এবং জামিলুর রশীদ খান (বিএনপি) পেয়েছেন ২০৭ ভোট। […]