যমুনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩
শিবালয় প্রতিনিধি, ২৮ আগষ্ট: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যুমনা নদীতে কার্গোর ধাক্কায় একটি ট্রলার ডুবির ঘটনায় ৩ যাত্রী নিখোঁজ রয়েছে। পাবনার কাজিরহাট থেকে যাত্রী নিয়ে আরিচা ঘাটে আসার পথে মঙ্গলবার বেলা ১১টার দিকে আলোকদিয়া চরের কাছে লতিফপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। […]