বাৎসরিক আর্কাইভ

2017

মানিকগঞ্জে তিন ডাকাতের হাতে ফুল দিলেন পুলিশ সুপার

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরের দুর্ধর্ষ ৩ ডাকাতের হাতে ফুলের তোড়া দিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান। চুরি, ডাকাতি, রাহাজানিসহ বিভিন্ন অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ৩ ডাকাতকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। ডাকাতদের পক্ষ থেকেও তাদের গ্রামের মুরুব্বিরা পুলিশ সুপারকে ফুল দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের […]

সাটুরিয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী কে নির্যাতনের অভিযোগ সৌদি প্রবাসীর বিরুদ্ধে

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: সাটুরিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রী কে নির্যাতনের অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী আলী হোসেন এর বিরুদ্ধে। নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য আলীর বিরুদ্ধে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়েছে। অপরদিকে স্বামী ও তার পরিবারের দ্বারা নির্যাতিত হয়ে মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়েছেন স্ত্রী মধুমালা। এলাকাবাসী জানান, সাটুরিয়ার পানাইজুরী গ্রামের মঙ্গল আলীর […]

মটর সাইকেল এখন পলিটিক্যাল স্ট্যাটাস

মটর সাইকেল এখন পলিটিক্যাল স্ট্যাটাস । যে নেতার পিছনে যত বেশী মটর সাইকেল দৌড়ায়,সে নেতা তত বড় নেতা,ক্ষমতাও তার তত বেশী। ছবি ও লেখা সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল  থেকে নেওয়া। মানিকগঞ্জ২৪/ ৭ আগস্ট/ ২০১৭।

যুবলীগ নেতার হামলায় দৌলতপুরে ইউপি চেয়ারম্যানসহ আহত ৩, আটক ২

  মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: যুবলীগ নেতার হামলায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন ও তার ২ ভাই আহত হয়েছেন। এ ঘটনায় দুই সন্ত্রাসী কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।  দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রকিবুজ্জামান জানান বিষয়টি নিশ্চিত করেছেন। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ইকবাল হোসেন রবিবার রাত ৮ টার দিকে জানান, বর্তমান […]

শিবালয়ে বাবুল ফাউন্ডেশনের যাত্রা শুরু

মারুফ হোসেন : বাবুল ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন রবিবার দুপুরে জেলার শিবালয়  স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। বাবুল ফাউন্ডেশন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় শিবালয় প্রেস ক্লাবের সভাপতি বাবুল আকতার মঞ্জুর সভাপতিত্তে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধান সম্পাদক শহিদুল ইসলাম, সহ– সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বৈশাখী টেলিভিশনের মানিকগঞ্জ […]

আমাদের রাজনীতিক এবং বাঘা বাঘা সাংবাদিক নেতারা শিখতে পারেন ! সাহস আছে শেখার…

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু: এখানে অনেকগুলো গলাগলির কিংবা কোলাকুলির ছবি আছে। সবগুলো ছবি একটি নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক মিনিট পরের। ছবির মানুষগুলো নির্বাচন করেছেন। এসব কোলাকুলি করাদের একজন হেরেছেন,অন্যজন জিতেছেন। ২য় ছবিটি দেখুন, দুজনের গলায় গাঁদা ফুলের মালা। এ দুজন একই পদে ভোটের লড়াই করেছেন,ভোট শেষে একে অন্যের গলায় মালা পরিয়েছেন। এ সবই মানিকগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী […]

সাটুরিয়ার গোলড়ায় রুপালি ব্যাংকে পূনঃসংস্কার কাজ করতে গিয়ে এক শ্রমিক নিহত

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়ায় রুপালি ব্যাংকে পূনঃসংস্কার কাজ করতে গিয়ে মোটর রুলের দরজার নিচে পড়ে এক শ্রমিক  নিহত হয়েছ।  এ সময় আহত হয়েছেন আরেক শ্রমিক। আহত শ্রমিক কে  ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপর ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক আরিফের  বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ছোট বিলতালাই গ্রামে। আহত […]

বন্ধুত্ব দিবস : কিছু স্মৃতি থাক যতনে

এস.কে.এম. হেদায়েত উল্লাহ্ঃ   আজ বন্ধুত্ব দিবস।সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আমার সকল বন্ধুকে ধন্যবাদ আমার পাশে থেকে জীবনটাকে আনন্দময় করার জন্য।এই বন্ধুগুলোর জন্যই মন যতই খারাপ থাক গোমড়া মুখে থাকার উপায় নেই। সত্যিই বন্ধু মানেই জীবনের অন্য নাম।সত্যিই আজ খুব আনন্দের দিন।তবে আজকের দিনেই একটা চিনচিনে ব্যথা জাগ্রত হয়ে ওঠে।অন্তত আজকের দিনে সকল […]

জন্মসনদ সার্ভার স্লো থাকায় মানিকগঞ্জে ভোটার তালিকা নিবন্ধনে বিড়ম্বনা

মোহাম্মদ হাসান ফয়জী: মানিকগঞ্জে প্রায় ৪০ হাজার লোক হালনাগাদ ভোটার তালিকায় নিবন্ধনে নিবন্ধিত হতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। ইউনিয়ন পরিষদ থেকে সময় মত জন্মসনদ না পাওয়াতে এই সংকট দেখা দিয়েছে। ২৫ জুলাই থেকে শুরু হয়েছে ৫ম ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচি, চলবে ৮ আগস্ট পর্যন্ত। অনলা্ইনে জন্মসনদ ছাড়া ভোটার তালিকায় ও জাতীয় পরিচয় পত্র নাম নিবন্ধন করা […]