সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাটুরিয়ার যুবক নিহত
সাটুরিয়া প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে লরি চালক হিসেবে কর্মরত দেওয়ান নাঈম হোসেন (৩০) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত শ্রমিক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া গ্রামের মৃত. দেওয়ান আব্দুস সালামের ছেলে। বৃহস্পতিবার বিকালে নাঈম হোসেনের বন্ধু লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ছয় মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদে পারি জমায়। […]