বাৎসরিক আর্কাইভ

2017

বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

।।এস.কে.এম. হেদায়েত উল্লাহ্।। সাটুরিয়া উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াটী  ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে আজ রোববার। সকাল ৮:৩০ মিনিটে খেলা উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ।এ সময় সিনিয়র শিক্ষক হারান চন্দ্র সরকার,কামরুল হাসান টিটু,আঃরশিদ,রামাপদ বিশ্বাস,মাসুদুর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ষষ্ঠ ও সপ্তম […]

জাবি-তে ২ ছাত্রলীগ কর্মীর মারধরের শিকার মানিকগঞ্জের শিক্ষার্থী

ফাইল ফটো এস.কে.এম. হেদায়েত উল্লাহ্।। দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্রলীগ কর্মীর মারধরের শিকার হলেন মানিকগঞ্জের ঘিওরের এক শিক্ষার্থী।ঐ শিক্ষার্থীর নাম সাদিকুল ইসলাম টিমন।টিমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের (৪৬-তম আবর্তন) শিক্ষার্থী। ঘটনাসূত্রে জানা যায় গত ২০ জুলাই বৃহস্পতিবার রাতে টিমন আ.ফ.ম. কামালউদ্দীন হলের টিভিরুমে টিটি খেলছিল।এসময় ৪৫-তম আবর্তনের […]

এইচ.এস.সি.-র ফল প্রকাশ রবিবার

 এস.কে.এম. হেদায়েত উল্লাহ্ঃ রবিবার ২৩শে জুলাই ২০১৭ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি. পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ড,মাদরাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১২ লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রেজাল্টের পরপরই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হবে।এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচীও ঘোষণা করেছে। এইচ.এস.সি. পরীক্ষার ফলাফল […]

ঝি-র কাজ করে সংসার চালাই ঘর দিমু কেমনে

নবীরন বেওয়া তার আগের পাখির বাসা সাদৃশ্য কুড়ে ঘরের সামনে মোহাম্মদ হাসান ফয়জী: হাসেনা বেগম  অন্যের বাড়ীতে ঝি-র করে সংসার চালান। যে দিন কাজ করতে যেতে পারেন না সে দিন তার সংসারে চুলায় আগুন জ্বলে না। তারও সুখের সংসার ছিল নিয়মিত বাজারের ব্যাগ ভরে বাজারও আসত। কিন্তু তার স্বামী মইন উদ্দিন  প্যারালাইসড হয়ে ঘরে পরে […]

কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ী অবহেলায় অযত্নে

মানিকগঞ্জ২৪.কম প্রতিনিধি ॥ জাতীয় কবি কাজী নজরুল  ইসলাম ও তার সহধর্মিণী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িটি পড়ে আছে অযতেœ আর অবেহেলায় পড়ে আছে। স্বাধীনতার পর পরই বাড়িটি দখল হয়ে যায় কিছু পরিবারের কাছে। ব্যাবহার কারীদের অসচেতনতায়  এবং স্থানীয় প্রশাষনের অবহেলায় বাড়িটি হারাতে বসেছে তার  সৌন্দর্য। তবে সম্প্রতি এ ঐতিহাসিক জমিদার […]

কাদায় একাকার মানিকগঞ্জের আটিগ্রাম-জাগীর দিঘুলিয়া সড়ক

কাদায় একাকার মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের আটিগ্রাম-জাগীর দিঘুলিয়া সড়ক। ইটের সোলিং করার জন্য চার মাস ধরে সড়কটি খুঁড়ে রেখেছেন, তবে ইটের দাম বেশি হওয়ায় ঠিকাদার সংস্কার করছেন না বলে জানালেন এলাকাবাসী। এতে এলাকাবাসীসহ স্কুল-কলেজেরর শিক্ষার্থীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। বৃষ্টি এই ভোগান্তির মাত্রাটা আরও বাড়িয়েছে। সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার দাবি জানিয়েছেন তাঁরা। প্রথম আলোর […]

আবু তাহের বীর উত্তমের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা

মানিকগঞ্জ২৪.কম  প্রতিনিধি ॥ মুক্তিযোদ্ধের সেক্টর কমান্ডার আবু তাহের বীর উত্তমের  ৪১তম মৃত্যুবার্ষিকী শনিবার দুপরে মানিকগঞ্জ জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা জাসদ আয়োজীত এ আলোচনা সভায় জেলা জাসদের সভাপতি মোঃ ইকবাল হোসেন খান এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেস ডা. আনোয়ার হোসেন। এসময় অন্যান্যদের […]

টাঙ্গালের মিরাজ সৌদির দাম্মামে সড়ক দুর্ঘটনায় আহত

মোঃ আমজাদ হোসাইন, দাম্মাম, সৌদি আরব প্রতিনিধি: টাঙ্গালের মিরাজ সৌদির দাম্মামে কাজ করতে গিয় বৃহস্পতিবার ( ১৩ জুলাই) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার সহকর্মীরা জানায় আহত মিরাজ টাঙ্গাইল উপজেলার মির্জাপুর উপজেলার কলিমাজানি গ্রামের সন্তান। সে ১৩ বছর ধরে সৌদিতে কর্মরত আছেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার তার নিজ কম্পানিতে কাজ করে বাড়ি […]

বড় প্রাণহীনভাবে চলে গেল আমাদের শহরের রথের মেলা

বড় প্রাণহীনভাবে চলে গেল আমাদের শহরের রথের মেলা। কালীবাড়ির আঙিনার নাগরদোলা অলস সময়ই কাটিয়েছে। গত দু সপ্তাহের একটি দিনও ছিল না উপচে পরা ভীর। ঠিক ভাঙা হাটের মত। শহরবাসী টেরই পায়নি মেলার আয়োজন। অথচ আমার শৈশবজুড়ে গেঁথে আছে রথের মেলার থইথই আনন্দ। শহরময় প্রাণবন্ত উৎসব। শহরের বুকচিরে বয়ে যাওয়া লম্বা খাল ভরে থাকতো আমকাঁঠালের নৌকায়। […]

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

মানিকগঞ্জ শহরে একটি মাত্র ওভার ব্রীজ, তবু ব্রীজ টিতে নেই কোন আলো, রাতের বেলা অন্ধকার থাকে। লাইট লাগানোর কথা থাকলেও কোনটির লাইট লাগানো হয়নি। এতে করে সাধারণ মানুষের রাতের বেলা পারাপাড়ে অসুবিধা হয়,অনেক দিন হয় ওভার ব্রীজটি সকলের জন্য খুলে দেওয়া হয়েছে,অথচ এখনো আলোর ব্যবস্থা করা হয়নি। আবার অনেকেই ছিনতাই এর ভয়ে পারাপাড় হতে চায়না […]