বাৎসরিক আর্কাইভ

2020

মানিকগঞ্জে হত্যার দায়ে একজনের ফাঁসি

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ মার্চ মানিকগঞ্জে আঁখি আক্তার নামের এক কিশোরীকে ধর্ষনের পর হত্যার দায়ে শাহাদাৎ হোসেন অরফে সাধু নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ নারী ও শিশু দমন আদলতের বিচারক। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামীর উপস্থিতিতে এই আদেশ প্রদান করেন। এজাহার সুত্রে […]

মানিকগঞ্জে ই-পাসপোর্ট উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ মার্চ মানিকগঞ্জে  বুধবার দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট  আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার ব্যবস্থপানা প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই- পাসপোর্ট উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুর রহমান, মানিকগঞ্জ […]

কোয়ারেন্টাইনে না থাকার দায়ে সাটুরিয়ায় ইরাক প্রবাসীকে অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ১৭ মার্চ: কোয়ারেন্টাইনে না থাকার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় ইরাক প্রবাসীকে অর্থদন্ড দিয়েছেন ইউএনও। অর্থদন্ড প্রাপ্ত প্রবাসী হচ্ছেন সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্য রৌহা গ্রামের ফকির আলীর পুত্র মঙ্গুল হোসেন। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ভ্রাম্মমান আদালত বসিয়ে সোমবার সন্ধা ৭ টার দিকে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করেন। মঙ্গুল […]

খোন্দকার দেলোয়ার হোসেনের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

ঘিওর প্রতিনিধিঃ ১৬ মার্চ বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপির সাবেক মহাসচিব  খোন্দকার দেলোয়ার হোসেনের ৯ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মানিকগঞ্জের ঘিওরে তার নিজ বাড়ি পাচুরিয়া মিলাদ-দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এসময় তার সামাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দীয় […]

প্লাস্টিক পণ্য ব্যাবহার করায় সাটুরিয়ায় রাইস মিলকে অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ১৬ মার্চ: মানিকগঞ্জের সাটুরিয়ায় বিবি রাইস মিলকে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক দিয়ে চাউল বাজারজাত করার দায়ে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আশরাফুল আলম সোমবার দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করেন। সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামের বিবি রাইস […]

করোনা ইস্যু:সরকারী আইন অমান্য করায় সাটুরিায় প্রবাসীকে অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ১৫ মার্চ: সরকারী আইন অমান্য করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সৌদি প্রবাসীকে অর্থদন্ড দিয়েছেন সাটুরিয়ার ইউএনও। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আশরাফুল আলম রোববার সন্ধা ৬ টার দিকে এ অর্থদন্ড প্রদান ও আদায় করেন। অর্থদন্ড প্রাপ্ত হচ্ছেন সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার পুত্র লাল মিয়া (৪০)।  লাল মিয়া সৌদি আরব প্রবাসী। […]

কার্ল মাক্স এর প্রয়াণ দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৪ মার্চ: দার্শনিক, অর্থনীবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী কার্ল মাক্স এর প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা পালন করা হয়েছে।   শনিবার  বিকেল ৫টায় মানিকগঞ্জ শহরর স্যাক কার্যালয়ে স্থানীয় সংগঠন স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  কৃষক নেতা দুলাল বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি […]

অধিক দামে মাস্ক বিক্রির দায়ে মানিকগঞ্জে দোকানীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ মার্চ: অধিক মূল্যে মাস্ক বিক্রির দায়ে মানিকগঞ্জে এক দোকানী কে অর্থদন্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়। মঙ্গলবার দুপুরে শহীদ রফিক সড়কের মা বস্ত্রালয় নামক প্রতিষ্ঠানে ফেইস মাস্ক অধিক মূল্যে বিক্রয় করার দায়ে ৫ হাজার টাকা এবং সুজন জেনারেল ষ্টোওে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী, নকল কসমেটিকস ও সরকারি ভ্যাট ফাকি দেয়া […]

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কম, দড়গ্রামে- স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ৬ মার্চ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করেনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কম, আতংকিত হওয়ার কিছু নেই। এটি ছোঁয়াচে রোগ। সকলেই যদি এ রোগ বিষয়ে সতর্ক ও  আমরা নিজেদের বাচিয়ে রাখতে পারি তাহলে আমাদের ভয় নেই। তিনি শুক্রবার বিকালে জেলার সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে […]

তুচ্ছ ঘটনায় মসজিদে তালা

হরিরামপুর প্রতিনিধি, ৫ মার্চ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আদাশরী জামে মসজিদে তুচ্ছ ঘটনায়  প্রায় ৭ মাস ধরে তালা ঝুলিয়ে দেবার অভিযোগ উঠেছে।  ঐ গ্রামের নূরুল হক তার বাহিনী নিয়ে ২০১৯ সালের ঈদুল আযহার একদিন আগে ১১ ই আগষ্ট মসজিদে তালা দিয়ে সকল কাযক্রম বন্ধ করে দেন। ঈদের নামাজ মসজিদ কিংবা মাঠে আদায় করলে মুসুল্লিদের মেরে ফেলার […]