বাৎসরিক আর্কাইভ

2017

সাটুরিয়ায় বিনামূল্যে ৪ শতাধিক গবাদিপশুকে টিকাদান

সাটুরিয়া প্রতিনিধি: জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে চার শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে টিকা প্রদান করেছে উপজেলা প্রাণীসম্পদ অফিস। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. খোরশেদ আলম ওই টিকাদান কর্মসূচির উদ্ভোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় ধানকোড়া নওজোয়ান ঐক্য জোট ধানকোড়া বাজার প্রাঙ্গনে ওই টিকাদান কর্মসূচির আয়োজন করে। এসময় ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর […]

মা‌নিকগ‌ঞ্জে ডাকা‌তির ঘটনায় সাটুরিয়া থেকে ‌পিস্তল, স্বর্ণ ও কক‌টেল উদ্ধার

 সোহেল রানা খান: মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনায় সাটু‌রিয়া উপ‌জেলা থে‌কে এক‌টি বি‌দেশী পিস্তল, কক‌টেল ও কিছু স্বর্ণ উদ্ধার ক‌রে‌ছে ডি‌বি ও থানা পু‌লিশ। বৃহস্পতিবার সকা‌লে সাটু‌রিয়া উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থে‌কে এ গু‌লো উদ্ধার হয়। সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে আটককৃত ডাকাতের […]

সাটুরিয়ায় পুলিশ- ডাকাতের মধ্যে গোলা- গুলি, ২ পুলিশ গুলিবিদ্ধ

মোহাম্মদ হাসান ফয়জী: মানিকগঞ্জের সাটুরিয়ায় বুধবার রাত ৯ টার দিকে পুলিশের সাথে ডাকাত দলের গোলা- গুলির ঘটনায় ২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন আরও ২ পুলিশ সদস্য।তবে এক ডাকাত কে আটক করতে সক্ষম হলেও বাকী ডাকাতরা পালিয়ে গেছে। বুধবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত ডাকাত আটক করার জন্য সাটুরিয়া বাজারের আশে পাশে অভিযান পরিচালনা […]

মানিকগঞ্জে ৩৭ তম বাৎসরিক হরিসভা

মানিকগঞ্জ২৪  প্রতিনিধি ॥ জেলার সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম রাজবংশী পাড়ার দূর্গা ও নাট মন্দিরে  বৃহস্পতিবার শুরু হবে ৩৭ তম বাৎসরিক হরিসভা। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর ৬টা  পর্যন্ত চলবে। মন্দির প্রতিষ্ঠাতা ও সভাপতি খোকন চন্দ্র রাজবংশী জানান, ১৬ই নভেম্বর বৃহস্পতিবারঃ শ্রীমদ্ভগবত গীতা পাঠ, ১৭ […]

সাটুরিয়ায় অবৈধ ভবন ভাঙ্গার নির্দেশ

সাটুরিয়া প্রতিনিধি: জেলার সাটুরিয়ায় সরকারি জমি দখল করে দ্বিতল ভবন নির্মাণ করার অভিযোগে এক প্রবাসির ভবন ভাঙ্গার নির্দেশ দিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী। আগামী ১০ দিনের মধ্যে ভবনের একাংশ না ভাঙ্গলে ভোল্ট ডোজ্রার দিয়ে ভেঙ্গে ফেলা হবে হবে তিনি সতর্ক করেন। কিন্তু আদো ওই ভবন স্থানীয় প্রশাসন ভাঙ্গতে পারবে কি তা নিয়ে […]

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে স্বামী স্ত্রী দগ্ধ

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:  মানিকগঞ্জ পৌরৈসভার গঙ্গাধর পট্টি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছে। বুধবার ভোর ৫ টার দিকে ওই স্বামী স্ত্রী গুরুতর আহতাবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে আসে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। মানিকগঞ্জ সদর হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফর রহমান  বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৫ টার দিকে […]

ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হরিরামপুরে ভাঙন তাণ্ডব

বালুবণিকদের তাণ্ডবে বাস্তুভিটা,ফসলী জমি হারাচ্ছে হরিরামপুরের মানুষ। পদ্মা নদীতে বেপরোয়া ও অবৈধ ড্রেজারের বালু উত্তোলনের ফলে হরিরামপুরের বাহাদুরপুর গ্রামে শুরু হয়েছে ভাঙনের তাণ্ডব। গ্রামবাসী চরম আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন। শুধু বাহাদুরপুরই নয়,উপজেলা সসদরসহ হরিরামপুরে পদ্মা তীরবর্তী এলাকাগুলোও এখন ঝুঁকির মুখে। বাহাদুরপুর গ্রাম থেকে আজ এই ছবিগুলো তুলেছেন আবিদ হোসেন আবেদ। ছবি ও লেখা সাইফুদ্দিন আহম্মেদ […]

না ঠেকাইলে মানুষ হইতো ১০ হাজার

আজতক এই দেশে জনসমাবেশ, জমায়েতের কারণে সরকার পড়িয়া গিয়া ধুলিময় প্রান্তরে গড়াগড়ি খাইয়াছে তাহার কোন ইতিহাস নাই।  সরকার পতিত হইয়াছে পর্দার অন্তরালের পাশা খেলায়।  তবুও এরশাদ জামানা হইতে শুরু করিয়া অদ্যাবধি জনসভা,জনসমাবেশ শুনিলেই ক্ষমতার মানুষেরা অস্থির কাণ্ড বাধাইয়া দেন।  গাড়ি বন্ধ, ঘোড়া বন্ধ করিয়া দমবন্ধ দশা। লাভের মধ্যে লাভ হয় সভাকারীদের। হইতো হয়তো ১০ জন […]

মানিকগঞ্জে সাংবাদিকের মটর সাইকেল চুরি

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শাহিন তারেক এর মটর সাইকেল চুরি হয়েছে। মানিকগঞ্জ আইনজীবী ভবনের সামনে থেকে রবিবার দুপুর ১ টার দিক থেকে তালা ভেঙ্গে নিয়ে যায় তার মটর সাইকেলটি।  এ ব্যাপারে সাংবাদিক শাহিন তারেক মানিকগঞ্জ২৪ কে জানান, ব্যক্তিগত কাজে রবিবার দুপুরে আইনজীবী ভবনের নিচে তার ডিসকভারী ১০০ […]

সাটুরিয়ায় ২ শতাধিক শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

সাটুরিয়া প্রতিনিধি: সাটুরিয়ায় ২ শতাধিক শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল হক ‍সুমন। সুমন শনিবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের উত্তর ছনকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে খাতা ও কলম বিতরণ করেন।  এ শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান,  সহকারী শিক্ষক […]