বাৎসরিক আর্কাইভ

2017

একদল অন্যরকম তরুণ…

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু: আবিদ হাসান আবেদ টগবগে তরুণ । আমার ফেসবুক ফ্রেণ্ড । সে তার নিজ জনপদ,মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাটি ও মানুষকে,দেশকে নিবির ভাবে ভালবাসে। একই সাথে দায়িত্ববোধে পরিপূর্ণ একটি উদ্যমী মনও রয়েছে তার। এই তরুনটি পদ্মাপাড়ের হরিরামপুরের বাড়িতে থাকতেই বন্যা হানা দেয়। বাড়তে থাকে জল। প্রতিদিন হরিরামপুরের বন্যার আপডেট দেখেছি তার ফেসবুকে,দেখেছি লাইভ আপডেট। […]

মানিকগঞ্জে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

মোহামম্দ হাসান ফয়জী: মানিকগঞ্জে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীর পাঠদান কার্যক্রম বন্ধ গোষনা করা হয়েছে। সিংগাইর উপজেলা ছাড়া বাকী ৬ টি উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ আগস্ট থেকে ২য় সাময়িক পরীক্ষাও স্থগিত ঘোষনা করা হয়েছে। মানিকগঞ্জে বন্যার পানি বিদ্যালয়ের মাঠ ও শ্রেণী কক্ষে প্রবেশ করার কারনে ঐ সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ করেছেন বলে জানিয়েছেন […]

মানিকগঞ্জে যমুনা নদীর পানি কমলেও বাড়ছে অভন্তরীণ নদীর পানি

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জের যমুনার নদী পানি কমা  শুরু করলেও বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি সোমবারও বৃদ্দি পাওয়ায়  বিভিন্ন গ্রামের বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমেনি। জেলার বন্যায় ২৯টি আশ্রয় কেন্দ্রগুলিতে হাজার হাজার বানবাসী মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। হরিরামপুর উপজেলার জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ সোমবারও বিচ্চিন্ন আছে।  এ […]

বাঙ্গালী জাতিকে অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি দেওয়ার অপরাধেই বঙ্গবন্ধু কে…

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: বাঙ্গালী জাতিকে অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি দেওয়ার অপরাধে এবং যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক। তিনি আজ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক বিদস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গর্জনা […]

শিবালয়ের ইউএনও আলোকদিয়ার বন্যার্তদের নিজ হাতে রান্না করা খাবার খাওয়ালেন

মারুফ হোসেন: শিবালয় উপজেলার যমুনার চরাঞ্চলের আলোকদিয়া আশ্রয় কেন্দ্রে আজ রবিবার বিকালে অসহয় বন্যার্ত  আড়াই হাজার  লোকদের নিজ হাতে খিচুরি রান্না করে এক বেলা খাবার ব্যবস্থা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ। আলোকদিয়া চরে গিয়ে রান্না শুরু থেকে বিতরণ পর্যন্ত নিজ হাতে সব ব্যাবস্থা করে বন্যা দুর্গত মানুষদের অবাক করে দিয়েছেন। ১০ মন […]

সিংগাইরে মমতাজ-টুটুল গ্রুপের শোকসভা নিয়ে উত্তেজনা

সিংগাইর প্রতিনিধি: জেলার সিংগাইরে কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল অনুসারীদের পৃথক ভাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। তাদের মাঝে সংঘর্ষের আশংকায় পুলিশ টুটুল গ্রুপের ৩ জনকে আটক করে ৫ ঘন্টা পর ছেড়ে দিয়েছে। রবিবার সকাল ১১ […]

নৌকায় দিনে ঘুমাই, রাতে বাড়ি পাহারা দেই

মোহাম্মদ হাসান ফয়জী : নৌকায় দিনে ঘুমাই, যা পাই খাই, আর রাত জেগে বাড়ি পাহারা দেই। বাড়িতে বানের পানি উডছে ১৫ দিন অইল হগলরে মেয়ের বাড়িতে দিছি। হাস মুরগি ছাগল ও গরু বাছুর ল্ইয়া আমি বাড়িত থাহি। এভাবেই কথা গুলি বলছিলেন ঘিওর উপজেলার নালি ইউনিয়নের মাসাইল গ্রামের বানে পানিবন্ধি কাদের মোল্লা। বাড়ি থেকে যতদুর চোখ […]

মানিকগঞ্জে যমুনা নদীতে ১৬ সেন্টিমিটার পানি কমেছে

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জে যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। যমুনা নদীর আরিচা পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি কমলেও ঐ পয়েন্টে রবিবার সকালে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমতে শুরু করলেও শনিবার সন্ধার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের পল্লিবিদ্যুৎ নামক স্থানে তিব্র স্রোতে মহাসড়কে পানি উঠার আশংকায় রাত ভর বালুর বস্তা ফেলানো হয়েছে। অপরদিকে […]

ঢাকা আরিচা মহাসড়কে বন্যার পানি উঠার আশংকা

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: ঢাকা আরিচা মহাসড়কের মুলজান এলাকার সড়কে তীব্র স্রোতের কারনে তলিয়ে যাওয়ার আংশকা করা হচ্ছে। পানি প্রতিরোধের জন্য শনিবার রাত ৯টা থেকে ঐ স্থানে বালুর বস্তা, ও বাঁশ  দিয়ে কাজ শুরু করেছে পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ ও স্থানীয় গ্রামবাসী।  সড়কের দুই ল্যানের এক ল্যান দিয়ে যান চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। মানিকগঞ্জ […]

মানিকগঞ্জ-ঘিওর সড়কের ৫টি স্থানে বন্যার পানি

মানিকগঞ্জ ২৪ প্রতিনিধি:মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মানিকগঞ্জ- ঘিওর- হরিরামপুর সড়কের ৫টি স্থানে পানি উঠেছে। শনিবার সকালে এ সড়কের ৫টি স্থানে পানি উঠায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। আর ঐ ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মসিজদ মাদ্রাস, শিক্ষা প্রতিষ্ঠান, ফষলি জমি ও পুকুর বানের পানিতে ভেসে গেছে। মানিকগঞ্জ শহর থেকে ঘিওরের নালি ইউনিয়ন হয়ে হরিরামপুর সড়কের […]