সাটুরিয়া প্রতিনিধি, ৬ জুলাই.
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (০৬ জুলাই) সকালে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাটুরিয়া-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এরপর একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন স্থানে অতিথিরা বৃক্ষ রোপণ করেন।
সব শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম,সহকারী পল্লী উন্নয়ন অফিসার তাপস সিংহ,সাটুরিয়া বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবি-এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ জুলাই ২০২৬।