বিমানমন্ত্রীর রিতা পক্ষে সাটুরিয়ায় দুস্থদের মাঝে চাল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ৫ জুলাই.

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার বরাদ্বকৃত জিআরের চাল দুস্থ নারী ও পুরুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদে রবিবার দুপুর ১২ টার দিকে এ চাল আনুষ্ঠানিকভাবে তুলে দেন চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী

এসময় উপস্থিত ছিলেন বালিয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি নিলুফার ইয়াসমিন।

প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু সাঈদ (বিডিআর) অবঃ, হাজি শফিউদ্দিন, সাবেক শিক্ষক মো. নৈমুদ্দিনসহ আরো অনেকেই।

প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলী বলেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার বরাদ্বকৃত জিআরের চাল ৩০ কেজি করে বালিয়াটির ৯ টি ওয়ার্ডের ৬৯ জনদের মাঝে বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ৫ জলাই ২০২৬।

আরো পড়ুুন