সাটুরিয়া প্রতিনিধি, ৮ জুলাই:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খানম রিতার নির্দেশে সাটুরিয়ায় ধলেশ^রী নদীর তীরবর্তী ভাঙ্গন প্রতিরোধে জিওটিওব ও জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে|
আফরোজ খানম রিতার পক্ষে বুধবার সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ অনিক ইসলাম ও মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান আনুষ্ঠিক ভাবে এ কার্যক্রম শুরু করেন|
সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা পূর্ব পাড়া ধলেশ^রী নদীর তীরবর্তী এলাকায় ৮০ মিটার দৈর্ঘ এলাকায় ৫ শতাধিক অধিক জিওটিওব ১ হাজার ৩ শত জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে|
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, বরাইদ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাইসহ আরও অনেকই|
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ অনিক ইসলাম বলেন, প্রতি বছর সাটুরিয়ায় নদী ভাঙ্গন হয়| এতে অনেক বাড়ী ঘর বিলীন হয়ে যায়| এ বছরও ভাঙ্গন শুরু হয়েছে| এ বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খানম রিতার দৃষ্টি গোচর হলে তিনি প্রতিরোধের জন্য ব্যাবস্থা গ্রহণ করতে বলেন| পরে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ২৯ লক্ষ টাকা ব্যায়ে এ প্রকল্প গ্রহণ করেন| পরে বরাদ্ধ আসলে সাটুরিয়ার অন্য ঝুকি পূর্ণ স্থানে প্রকল্প গ্রহণ করা হবে|
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খানম রিতার নির্দেশে সাটুরিয়ায় ধলেশ^রী নদীর তীর্ববর্তী স্থানে কাজ শুরু হয়েছে| এছাড়া মানিকগঞ্জের পদ্বা ও যমুনী নদীর তীবর্তী স্থানে ভাঙ্গন রোধে কাজ করা হচ্ছে|
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ জুলাই ২০২৬।