সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সাটুরিয়া প্রতিনিধি, ৮ মে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৮ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা […]

মানিকগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ মে. মানিকগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত ৮ টার দিকে সাটুরিয়া প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। দৈনিক দেশ রূপান্তরের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাটুরিয়া লেডিস […]

সাটুরিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাটুরিয়া প্রতিনিধি, ৬ মে. মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশের একটি দল বালিয়াটি মহাশ্মশান ঘাট সংলগ্ন পাকা সড়কে অভিযান […]

মানিকগঞ্জে ২য় পদ্বা সেতু নির্মাণ করা হবে – মানিকগঞ্জে বিমান ও পর্যটন…

সাটুরিয়া প্রতিনিধি, ২৮ এপ্রিল: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জের পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে সম্ভাব্য ২য় পদ্বা সেতুর নির্মাণ করা হবে। তিনি ২৮ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদী ভাঙন প্রতিরোধে বরাইদের ছনকা এলকায় অস্থায়ী প্রাক প্রতিরক্ষামূলক কাজের শুভ উদ্বোধন করার পরে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন। বেসামরিক বিমান […]

সাটুরিয়ায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ২২ এপ্রিল. মানিকগঞ্জ জেলার সাটুরিয়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলা মডেল মসজিদে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এ আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন-এর মানিকগঞ্জ জেলার উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন। […]

নবাগত ওসির সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ এপ্রিল. সাটুরিয়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা মানিকগঞ্জের সাটুরিয়ায় থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনের সঙ্গে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সাটুরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন […]

হরিরামপুর বালু মহালের ইজারা পেলেন বিএনপি নেতা বিল্লাল খান

হরিরামপুর প্রতিনিধি, ৯ এপ্রিল: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেয়েছে ‘খান এন্টারপ্রাইজ’। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ইজারা প্রক্রিয়ায় সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টাকার দর দিয়ে প্রতিষ্ঠানটি এই বালুমহালের অধিকার লাভ করে। প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী ধুলশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ব্যবসায়ী মো. বিল্লাল খান প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দুই প্রতিষ্ঠান সজীব করপোরেশন ও জমিদার […]

সোনালীর ঘরে পৌঁছাল বিমান ও পর্যটন মন্ত্রীর রিতার সহায়তা

সাটুরিয়া প্রতিনিধি, ৪ এপ্রিল শিলাবৃষ্টিতে ঝাঁজরা হয়ে যাওয়া টিনের চালের নিচে অসহায় দিন কাটছিল সোনালীর পরিবারের। সামান্য বৃষ্টিতেই ঘরে পানি পড়ত, ভিজে যেত বিছানা, বই-খাতা আর স্বপ্নগুলো। সন্তানদের নিয়ে পলিথিন টাঙিয়ে রাত পার করা যেন ছিল নিত্যদিনের বাস্তবতা। সেই দুঃসহ জীবনের গল্পই বদলে দিল এক টুকরো সংবাদ। দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যম মানিকগঞ্জ২৪.কম “শিলাবৃষ্টির আঘাতে […]

উন্নয়ন কাজে স্বজনপ্রীতি নয়: সাটুরিয়ায় বিমান ও পর্যটন মন্ত্রী রিতা

সাটুরিয়া প্রতিনিধি, ৪ এপ্রিল বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,আপনারা উন্নয়ন কাজে নিজেরদের কিংবা আত্বীয়দের জন্য কোন তদবির করবেন না। যারা ভাল কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর ও সুন্দর মত শেষ হয়। তিনি শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া […]

সাটুরিয়ায় শিলার তাণ্ডব, বিপর্যস্ত সোনালীর সংসার

সাটুরিয়া প্রতিনিধি, ৩ এপ্রিল. আকাশে মেঘ জমলেই আতঙ্ক বেড়ে যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে সোনালী হোসেনের (৪৮)। তিনি পেশায় একজন তাঁত শ্রমিক ও বাড়ির পাশেই মসজিদের ইমাম। গত কয়েকদিন আগে শিলাবৃষ্টিতে তার মাথা গোঁজার একমাত্র ঠাঁই মরিচা ধরা সোনালী রঙের টিনের চালাটি ঝাঁঝরা হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই […]