সাটুরিয়ায় পিএমকে’র ফ্রি মেডিকেল ক্যাম্প
মানিকগঞ্জ প্রতিনিধি, ১১ মে. মানিকগঞ্জের সাটুরিয়ায় সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)। আজ (১০ মে) রবিবার সংস্থাটির সাটুরিয়া শাখা কার্যালয়ে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে। জানা গেছে,উক্ত ক্যাম্পে চক্ষু,মেডিসিন, গাইনি,চর্ম ও যৌন,শিশু […]