সাটুরিয়ায় কৃষি প্রণোদনা পেলেন প্রায় ২ হাজার কৃষক

সাটুরিয়া প্রতিনিধি, ২২ জুন.

মানিকগঞ্জের সাটুরিয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ২ হাজার কৃষকদের মাঝে বিনা মূল্যে রাসায়নিক সার, বীজ ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্ভোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

রোপা আমন, মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে রোপা আমন চাষী ১ হাজার ৭ শত এবং ২ শত মরিচ চাষীদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ করা হয়।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. তানিয়া তাবাসসুম বলেন, কৃষকরা মাঝে মধ্যে ঝড় ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হন। তাই এই উপকরণ পেয়ে তারা কিছুটা উপকৃত হবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, একসময় বছরে দুই একবার কৃষকদের পাশে থাকত। এখন মাঝে মাঝেই কৃষকদের প্রণোদনা দিয়ে আসছেন। আপনারা এই উপকরণ নিজ কৃষি খাতে ব্যবহার করবেন। এ উপকরণ বাণিজ্যিক ভাবে অন্যত্র বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিতরণের সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সুবিধাভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ জুন ২০২৬।

আরো পড়ুুন