সাটুরিয়ায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ২৩ জুন.

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদের মিনি সভাকক্ষে এ কার্যক্রম উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশানসক এ্যাডভোকেট জামিলুর রশিদ খান।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী।

সভায় উপকারভোগী ছাড়াও বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিএনপির নেতা কর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ২০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ জুন ২০২৬।

আরো পড়ুুন