মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, ২৩ মে
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান রিপন, ইউনিয়ন সমাজ সেবা ও গ্রাম আদালতের মো. হাফিজ উদ্দিন পরিষদের সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় আগামী অর্থ বছরের জন্য আয় ও ব্যয়ের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন দিঘী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান রিপন। ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ২ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার টাকা । আর সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৩৪ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা।
বাজেটে রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ,মানব পাচারে সচেতনামূক প্রচার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ বলেন “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণের মতামতের ভিত্তিতেই বাজেট প্রণয়ন করা হয়েছে। ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ মে ২০২৬।