বালিয়াটি ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৩ মে.

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলী, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রউফ, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি নিলফুর ইয়াসমিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পরিষদের সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় আগামী অর্থবছরের জন্য আয় ও ব্যয়ের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী। তিনি ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেটে ২ কোটি ২৪ লক্ষ ৭৯ হাজার ৪ শত ২০ টাকা ঘোষনা করেন । আর সম্ভাব্য ব্যায় হিসেবে ২ কোটি ২৪ লক্ষ ৬৪ হাজার ৪ শত ২০ টাকা উল্লেখ করেন।

বাজেটে রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বলেন “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণের মতামতের ভিত্তিতেই বাজেট প্রণয়ন করা হয়েছে। ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ মে ২০২৬।

আরো পড়ুুন