সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা

সাটুরিয়া প্রতিরিধি, ১৪ মে.

মানিকগঞ্জের সাটুরিয়ায় পৈত্রিক জমিতে কাজ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ূন কবীর।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার আগ সাভার মৌজায় এই ঘটনা ঘটে। এই হামলায় ওই সংবাদকর্মী ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিনি সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, আগ সাভার মৌজার আর.এস ৯৪নং খতিয়ানের ৮ দাগের ৪৭ শতাংশ জমি তার দাদার ক্রয়কৃত সম্পত্তি। দীর্ঘ ৬০ বছর ধরে তার পিতা দানপত্র দলিল মূলে এই জমি ভোগদখল করে আসছেন। উক্ত জমিসহ অন্যান্য জমি নিয়ে আদালতে দীর্ঘ মেয়াদী মামলা (দেওয়ানি নং- ১৫৭/২০০৭) চললে আদালত অভিযোগকারীর পিতার পক্ষেই রায় ও ডিক্রি প্রদান করেন।

গত ১৩ মে (বুধবার) সকালে ওই জমিতে ফসল রোপনের প্রস্তুতি নিতে গেলে আরান (৫৫), ২. ছামাদ (৬০), ৩. সালমা ওরফে ছলেনা (৪৫) সহ অজ্ঞাত ৪/৫ জন অতর্কিত ভাবে জমিতে প্রবেশ করে কাজে বাধা প্রদান করে।

এ ঘটনায় সাটুরিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের পক্ষ থেকে আদালতের রায় ও দখলের বিষয়টি বিবেচনায় নিয়ে ভুক্তভোগীকে জমিতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয় এবং উভয় পক্ষকে থানায় বসার আহ্বান জানানো হয়।

থানা পুলিশের পরামর্শ ও আদালতের ডিক্রি অনুযায়ী বৃহস্পতিবার সকালে ভাই ও বাবাকে সাথে নিয়ে জমিতে পাট রোপন শেষ করেন হুমায়ূন কবীর। কাজ শেষে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা দলবদ্ধ হয়ে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে।

প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক হুমায়ূন কবীর জানান, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তারা আইন-আদালত বা পুলিশের তোয়াক্কা করছে না। বর্তমানে তিনি ও তার পরিবার জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।বর্তমানে আমি সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছি।সুস্থ হয়ে থানায় অভিযোগ করব বলে জানান তিনি।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, এ বিষয়টি আপনার মুখ খেকে শুনলাম। এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ১৪ মে ২০২৬।

আরো পড়ুুন