সাটুরিয়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দেড় লাখ টাকা অর্থদন্ড
সাটুরিয়া প্রতিনিধি, ২১ মে. মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রামের গাজীখালী নদীর অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা এ অর্থদন্ড প্রধান ও গ্রহণ করেন। […]