সাটুরিয়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ৫ জুলাই.

সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী সমাবেশ রবিবার সকাল ১১ টার দিকে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি নিলুফার ইয়াসমিন।

প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু সাঈদ (বিডিআর) অবঃ, হাজি শফিউদ্দিন, সাবেক শিক্ষক মো. নৈমুদ্দিন, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী, ওয়ার্ড সদস্য বিনোদ আলী, জুলহাস উদ্দিন সহ আরো অনেকেই।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মুল করতে হলে, সবাইকে সচেতন হতে হবে। পারিবারিকভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি করার তাগিদ দেওয়া হয়। পরে আরো একটি ইউনিয়ন কমিটি করা হবে। সমাজের সব শ্রেণীর মানুষ মিলে মাদকবিরোধী অবস্থান নিতে হবে।

মানিকগঞ্জ ২৪/ হা.ফ/ ৫ জুলাই ২০২৬।

আরো পড়ুুন