সাটুরিয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেপ্তার

সাটুরিয়া প্রতিনিধি,২০ সেপ্টেম্বর.

মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা এবং যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (৫৩), আব্দুল আওয়াল আনসারী (৪৭), মো. রফিক মিয়া (৪৫), শাহিনুর ইসলাম (৩৯) ও সরকার কবির উদ্দিন (৬১)।

মো. মনির হোসেন তিল্লী ইউনিয়নের আকাশী গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। তিনি তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। আব্দুল আওয়াল আনসারী দক্ষিণ আয়নাপুর গ্রামের মৃত আব্দুল মজিদ আনসারীর ছেলে। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

মো. রফিক মিয়া আকাশী গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে। তিনি তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য। শাহিনুর ইসলাম চর সাটুরিয়া গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। আর সরকার কবির উদ্দিন গওলা গ্রামের মৃত আনসার উদ্দিন আহম্মেদের ছেলে। তিনি সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের ৫ নেতাকর্মীদের
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ( ঢাকা- আরিচা মহাসড়কে মিছিল) এবং বিস্ফোরক আইনের মামলায় ( সাটুরিয়া ডাক বাংলোর সামন ককটেল বিস্ফোরণ) মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ সেপ্টেম্বর ২০২৬।

আরো পড়ুুন