সাটুরিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ নেতা গ্রেফতার
সাটুরিয়া প্রতিনিধি, ১৪ আগষ্ট: মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গ্রেতারকৃতরা ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করেছেন। সাটুরিয়া থানা পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও দড়গ্রাম ইউনিয়নের […]