বাৎসরিক আর্কাইভ

2020

সাটুরিয়ায় ২ টি ইটভাটা গুরিয়ে দিল ইউএনও

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ জানুয়ারী: সাটুরিয়ায় বুধবার দুপুরে ২টি অবৈধ ইটভাটা সম্পুর্ণ গুরিয়ে দিল সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। মানিকগঞ্জ কৃষি ইনস্টিটিউট এর পাশে এ দুটি ইট ভাটা গেল বছরের ডিসেম্বর মাসে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আংশিক ভেঙ্গে ফেলে। সেই সাথে ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা  হয়। […]

সাটুরিয়ায় ২টি ড্রেজার পোড়ালেন ইউএনও

সাটুরিয়া প্রতিনিধি, ২৮ জানুয়ারী: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ২টি ড্রেজার পুড়ালেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে তিল্লী ইউনিয়নের আকাশী গ্রামে ধলেশ্বরী নদীতে এবং বিকাল ৫ টার দিকে দরগ্রাম ইউনিয়নের রুহুলি গ্রামে গাজীখালি নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ২টি পুড়িয়ে ফেলেন। আকাশী গ্রামে ২ টি বড় […]

সাটুরিয়ার সেই ২ টন ওজনের ষাঁড় কেজি ধরে বিক্রি হবে

সাটুরিয়া প্রতিনিধি, ২৮ জানুয়ারী: জেলার সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের সাফুল্লি গ্রামের বিল্লাল মিয়ার সেই ২ টন ওজেনর ষাঁড় সিনবাদের মাংস কেজি ধরে বিক্রি করা হবে। আগামী শুক্রবার ৩১ জানুয়ারী ধুমধাম করে জবাই করে বিক্রি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছিল সিনবাদ নামের ষাঁড়টি। গেল দুই বছর ধরে ঈদুল আযহার […]

সাটুরিয়ায় বিধবা নারীকে নির্যাতন

সাটুরিয়া প্রতিনিধি: ২৭ জানুয়ারী: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হামজা গ্রামে স্বামীর পেনশনের গ্রহণের অভিভাবক নিযুক্তিতে প্রতারণা করার প্রতিবাদ করায় বিধবা নারীকে নির্যাতনের  অভিযোগ পাওয়া গেছে। শাশুড়ি, দেবর ও ননদের নির্যাতনের শিকার হয়েছেন বিধবা জাহানারা আক্তার। শশুর বাড়ী লোকজনের হামলার শিকার হয়ে সে এখন সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর প্রতারণার ব্যাপারে ওই ভুক্তভোগী নারী সিআইডির এডিশনাল […]

পড়ালেখার কোন বিকল্প নেই সাটুরিয়ায় রিফাত রহমান শামীম

সাটুরিয়া প্রতিনিধি, ২৭ জানুয়ারী: মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেছেন, জীবনকে সুন্দ করে গড়ে তুলার জন্য পড়ালেখার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের প্রধান কাজই হচ্ছে পড়াশুনা করা। জীবন গড়ার সময়ই হচ্ছে ছাত্র জীবন। ছাত্র জীবনে ফাঁকি দিলে সারা জীবনের জন্য পিছিয়ে যেতে হবে। তিনি জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের ১০৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা […]

সাটুরিয়ায় আনসার সদস্যের রহস্যজনক মৃত্যু

সাটুরিয়া প্রতিনিধি,. ২৬ জানাুয়ারী: মানিকগঞ্জের সাটুরিয়ায় নরেন সরকার (৫০) নামে বাংলাদেশ আনসার বাহিনীর এক সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪ টার দিকে সাটুরিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাটুরিয়া থানা পুলিশ রবিবার সন্ধায় মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে। মৃত আনসার সদস্য টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গ্রামাটিয়া গ্রামের মৃত চান […]

দৌলতপুরে ৫ শতাধিক দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

দৌলতপুর প্রতিনিধি, ২৫ জানুয়ারী: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৫ শতাধিক দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ দৌলতপুর উপজেলা কল্যান সমিতি নামের একটি সংগঠন। শনিবার বিকেলে উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, সংগঠনের সভাপতি ফণী ভুষন বিশ্বাস, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদসহ সংগঠনের বেশ […]

প্রতিটি বিভাগে কিডনি হাসপাতাল তৈরি করা হবে মানিকগঞ্জে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ জানুয়ারি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ মাসেই প্রতিটি বিভাগে একটি করে কিডনি হাসপাতাল অনুমোদন হয়ে যাবে। সেই সাথে প্রতিটি জেলায় ১০ ইউনিটের কিডনি ডায়লসিস সেন্টার করা হবে।  শুক্রবার দুপুরে মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেল উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির […]

হারিরামপুরে ৫ মণ ভেজাল গুড় ধ্বংস

হরিরামপুর প্রতিনিধি, ২৪ জানুয়ারী: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় অভিযান চালিয়ে ৫ মণ ভেজাল গুও জব্দ করে ধংস করা হয়েছে। শুক্রবার সকাল  ভোর ৫ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন দুইটি বাড়িতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অপদ্রব্য,চিনি ও পুরাতন মানহীন […]

মানিকগঞ্জে দুর্বৃত্তদের হাতে গৃহবধু খুন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ জানুয়ারি:   মানিকগঞ্জ পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় নিজ বাসাতেই দুর্বৃত্তদের হাতে খুন হলেন মাহমুদা বেগম (৪০) নামে এক গৃহবধু। বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মাহমুদা বেগম ওই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী। তিনি এক ছেলে ও মেয়ে […]