বাৎসরিক আর্কাইভ

2019

সাটুরিয়ায় সরকারীভাবে রোপা আমন ক্রয় উদ্ধোধন

সাটুরিয়া প্রতিনিধি, ৯ নভেম্বর:   মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষকদের নিকট থেকে সরকারীভাবে ধান ক্রয় সোমবার বিকাল ৫ টার দিকে উদ্ধোধন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফৈরদৌস আনুষ্ঠানিকভাবে ২৬ টাকা কেজি ধরে কৃষকদের মাঝ থেকে ধান ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী […]

৫ দিন পর ছাত্রলীগ নেতা রনির মরদেহ দোহার থেকে উদ্ধার

হরিরামপুর প্রতিনিধি, ৯ ডিসেম্বর: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্টলার ডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রলীগ নেতা রনি বিশ্বাসের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার ৫ দিন পর সেমাবার সকালে ঢাকার দোহার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ৫ ডিসেম্বর হরিরামপুরের একটি চরে বন্ধুদের সাথে পিকনিক করতে যাওয়ার সময় তাদের ট্টলারের সাথে একটি বলগেটের ধাক্কা লাগে। […]

শিবালয়ে বাসের চাপায় সাইকেল আরোহী নিহত

শিবালয় প্রতিনিধি, ৮ নভেম্বর: মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইলে বাসের চাপায় হাবিবুর রহমান (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।   রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের রুমি ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে।   নিহত হাবিবুর রহমান উপজেলার বনগ্রাম এলাকার মৃত. নুরুদ্দিনের ছেলে।   বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রুবেল হোসেন জানান,  বাই সাইকেল […]

হরিরামপুুরে ট্রলার ডুবিতে সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ

হরিরামপুর প্রতিনিধি, ৫ ডিসেম্বর: মানিকগঞ্জের হরিরামপুরে মালবাহী ট্রলাররের ধাক্কায় অপর একটি ট্রলার ডুবির ঘটনায় রনি বিশ্বাস (২৬) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বয়ড়া ইউনিয়ন পরিষদের সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত রনির সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ রনি হরিরামপুর […]

মানিকগঞ্জে ব্লক বাটিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ৪ নভেম্বর: বেকার যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মানিকগঞ্জে ১০ দিন ব্যাপী ব্লক বাটিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকালে উদ্ভোধন করা হয়।    এ উপলকক্ষে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ – পরিচালক  ফৌজিয়া খান।   সদর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে […]

দৌলতপুরে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

দৌলতপুর প্রতিনিধি, ৪ নভেম্বর: আব্দুর রহমান হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক বিচার ও ফাঁসির দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একইস্থানে […]

বর্তমানে সংসদ ও রাজপথে শক্তিশালি বিরোধী দল নেই: মানিকগঞ্জে শাহরিয়ার কবির

মানিকগঞ্জ প্রতিনিধি , ৩০ নভেম্বর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, বর্তমানে সংসদ ও রাজপথে শক্তিশালি বিরোধী দল নেই। গণতন্ত্রের জন্য একটি শক্তিশালি বিরোধী দল প্রয়োজন। নির্মূল কমিটি বিরোধী দলের ভূমিকা পালন করছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের উদীচী কার্য়ালয় প্রাঙ্গনে জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারী ছাত্র ও আইনজীবী ফ্রন্টের সম্মেলনে […]

কর্মস্থলে অনুপস্থিত থাকলেই ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে :…

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনগণের সেবার জন্য ডাক্তারদের চাকরী দেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন […]

৪ কোটি শিশুদের নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি পালন করব-মানিকগঞ্জে…

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ নভেম্বর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন ৪ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। আগামী মার্চ মাসে এ টিকা কর্মসূচি পালন করার সকল ব্যাবস্থা করা হচ্ছে। যা হবে পৃথিবীর সবেচেয়ে বড় টিকাদান কর্মসূচি। তিনি শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার  আয়োজনে শেখ হাসিনাকে ভ্যাক্সিন […]

দৌলতপুুরের এক চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দৌলতপুর প্রতিনিধি: ২৮ নভেম্বর: বাকিতে ১৪টি গরু ক্রয় করে সেই টাকা পরিষোধ না করার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে। বকেয়া টাকা আদায়ের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতাকর্মীর ধরণা ধরছেন ভুক্তভোগী খামারী। তবুও মিলছে না কোন সুরাহা। টাকা চাওয়ায় ওই চেয়ারম্যান ভুক্তভোগী খামারীকে উল্টো হুমকি-ধামকি দেয়াসহ নানান ভয়ভীতি […]