এইখানে ছিল মায়ের কবর, পদ্মায় সব কাইর্যা নিছে
আব্দুর রাজ্জাক ॥ আট বছর আগে মা ফুলবুরু বেওয়া মারা যাওয়ার পর তাঁর কবর দেওয়া হয়েছিল বসতভিটার পাশে। এখন মায়ের কবরের দ্বোরগোড়ায় আগ্রাসী পদ্মা। নিজের পরিবার ও ঘরবাড়ি সরিয়ে নিলেও নিতে পারছেন না মায়ের কবরটি। মায়ের শেষ স্মৃতি হিসেবে থাকা সেই কবরটি নদীতে হারিয়ে যাচ্ছে চিরতরে, চোখের সামনে এমন দৃশ্য দেখে বিষাদে ভরে ওঠছে বুকটা। […]