ব্রাউজিং ট্যাগ

মানিকগঞ্জ_সদর

মানিকগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ জুন: মানিকগঞ্জ পৌরসভার কালিবাড়ী এলাকা থেকে ১৫ পিচ ইয়াবাসহ রাইসুল ইসলাম সুমন (৩০) নামে মাদক ব্যবসায়ী এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। রোববার দুপুরে শহরের নিজ বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয় যুবককে।  সুজন ওই কালিবাড়ী এলাকার সেলিম খান স্বপনের পুত্র। জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে […]

ফের ক্লোন হলো মানিকগঞ্জ জেলা প্রশাসকের মোবাইল নাম্বার

হাসান ফয়জী, ১০ জুন: মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম এর মোবাইল নাম্বার ৩য় বারের মত ক্লোন করে চাঁদা দাবী করেছে একটি চক্র। রবিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আলী রাজিব মাহমুদ মিঠুন এর মোবাইল নাম্বারে ফোন করে চাঁদা দাবী করা হয়। বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, ঈদ ও […]

মানিকগঞ্জে ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ জনু: মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চালিয়ে মোট ৩৪ গ্রাম হেরোইন, ২২০ গ্রাম গাঁজা এবং ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে এসময়। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। হেরোইন ও গাঁজা সেবনের দায়ে দুইজনকে কারাদন্ড […]

মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ৫ জুন: মানিকগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের দায়ে মানিকগঞ্জে একজনকে কারাদন্ড ও সিংগারইরে অন্য আরেকজনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন  সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত […]

মানিকগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৭ মে: মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাওন আহমদে লিখন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়ছে। রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে লিখনের মরদেহ নদী থেকে উদ্ধার করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। লিখন মানিকগঞ্জের শহরের বান্দুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। মানিকগঞ্জ ফায়ার […]

মানিকগঞ্জে উত্তরা বাজাজের অটোরিক্সার শোরুম উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ মে: মানিকগঞ্জে উত্তরা বাজাজের সিএনজি অটোরিক্সার শোরুম উদ্বোধন করা হয়েছে। মানিকগঞ্জ বাস ষ্টান্ডের অদূরে গুডলাক সিএনজি পাম্প সংলগ্ন শনিবার দুপুরে এ শোরুম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ বিআরটিএ সহকারী  পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুডলাক গ্রুপের পরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম, […]

শুধু পড়াশুনা নয় মেয়েদের প্রশিক্ষন নিয়ে স্বাবলম্বী হতে হবে- মাগুরা…

হাসান ফয়জী. ১৪ মে: মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীনের সহধর্মীনি ও ভাইস চেয়ারম্যান দিলারা মুস্তফা বলেছেন, মেযেদের শুধু পড়াশুনা নয়, সময় উপযোগী বিভিন্ন প্রশিক্ষন গ্রহন করে স্বাবলম্বী হতে হবে। সব মেয়েদের বড় হয়ে নিজের পায়ে দারাতে হবে। তিনি সোমবার সন্ধা ৭ টার দিকে মানিকগঞ্জ সরকারী শিশু পরিবারের বেউথা কার্যালয়ের মাঠে ঈদের জামা ও সেলাই […]

মানিকগঞ্জে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি,২৯ এপ্রিল: বিড়ির উপর বৈশম্যমূলক কর আরোপের জন্য মানিকগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এর বাড়ির সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে অবস্থিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ বাড়ির সামনে বিড়ি এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। কর্মসূচীতে আকিজ বিড়ির সহ-ব্যবস্থপক আতিকুরজামান, এরিয়া ব্যবস্থাপক আলিমউদ্দিন, টেরীটরি […]

মানিকগঞ্জে নয়ন হত্যার বিচারের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি,  ৫ মে: মানিকগঞ্জের বান্দুটিয়ায় চাঞ্চল্যকর স্কুল ছাত্র মারুফ হাসান নয়ন হত্যার এজাহারভুক্ত আসামী রাকিব নূর হৃদয়কে গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। শনিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় বোন শারমীন আক্তার শোভা। এসময় সাথে ছিলেন নিহতের চাচা  মামলার বাদি ফরিদ আল মাহমুদ […]

মানিকগঞ্জে অগ্রণী ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ৫ মে: অগ্রণী ব্যাংক লিমিটেড এর মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আঞ্চলিক কার্যালয়ের কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মানিকগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান মো. আজাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সার্কেল – ১ এর  মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান। সম্মেলনে ১২ টি শাখার ব্যবস্থাপকগণ অংশ গ্রহণ […]