নবাগত ওসির সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ এপ্রিল.

সাটুরিয়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা মানিকগঞ্জের সাটুরিয়ায় থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনের সঙ্গে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সাটুরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান , যুগ্ম সম্পাদক মো. আল মামুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, প্রেক্লাবের সাবেক কার্যকরী সদস্য মুহাম্মদ লুৎফর রহমান, মো. হোসেন জয়, সাবেক সহ সভাপতি মো. খোকন হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সালাম শফিক, প্রেসক্লাবের সদস্য মো. কাউসার আহমেদসহ আরো অনেকেই।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ,দপ্তর সম্পাদক মো. হৃদয় মাহমুদ রানা, সাবেক কোষাধ্যক্ষ মো. মইনুল ইসলাম, সিনিয়র সদস্য মো. মোতালেব হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আসাদুজ্জামান।

বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নবাগত ওসি মো. মোশারফ হোসেন বলেন, “মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আমরা বিশেষভাবে কাজ করব। সাটুরিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”

তিনি আরও জানান, জনগণের সহযোগিতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা থাকলে অপরাধ দমন সহজ হবে। এ সময় উপস্থিত সাংবাদিকরা সাটুরিয়ার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ এপ্রিল ২০২৬।

আরো পড়ুুন