মানিকগঞ্জে ইলিশ ধরার দায়ে ৩৫ জেলেকে অর্থদন্ড

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জের
যমুনা নদীতে
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৩৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও
অর্থদন্ড
করেছে জেলার শিবালয় ও দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।
বুধবার বিকেলে পৃথক ভ্রাম্যমান
আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে ওই জেল জরিমানা করা হয়
।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ জানান
, বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত
শিবালয় উপজেলার যমুনা নদী এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন জেলেকে আটক করা হয়
।
পরে বুধবার বিকেল সাড়ে ৫ টার
দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকদের মধ্য থেকে ১০ জনকে চার হাজার টাকা করে এবং
এক জনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়
। বাকী ১৯ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) ররিবুজ্জামান জানান
, বুধবার দুপুরে উপজেলার যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে তিন হাজার মিটার জাল ও ১০ কেজি
ইলিশসহ ৫ জনকে আটক করা হয়
।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার
মাধ্যমে আটক ব্যক্তিদেরকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
কানিজ ফাতেমা
। এসময় জেলেদের নিকট থেকে উদ্ধার হওয়া মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয় ।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ১৮ অক্টোবর/ ২০১৭।

আরও পড়ুন:

সাটুরিয়ায় বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার আতংঙ্কে ঘরছাড়া

আরো পড়ুুন