সাটুরিয়ায় কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ১৯ অক্টোবর.

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট করে মাটি উত্তোলনের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকুড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

প্রশাসন সূত্রে জানা গেছে, ইটভাটায় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট করে মাটি উত্তোলনের সময় অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট অপরাধের দায়ে দুইজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইটভাটায় ব্যবহারের জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে কৃষিজমির মাটি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনিক নজরদারি গুরুত্বপূর্ণ। এ ধরণের অভিযান জনসার্থে অভ্যাহত থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ অক্টোবর ২০২৬।

আরো পড়ুুন