সাটুরিয়া প্রতিনিধি, ২০ জুন.
সাটুরিয়া উপজেলার মাদক মুক্ত গ্রাম ঘোষনা করেছেন গ্রামবাসী। উপজেলার উত্তর কাওন্নারা গ্রামের উদ্যোগে মাদক প্রতিরোধে সভা শুক্রবার রাত ৯ টার দিকে মসজিদ প্রাাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল বাশার সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, ওসি তদন্ত মো. আসাদুজ্জামান আসাদ।
বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি উত্তর কাওন্নারা গ্রামের উদ্যোগে কিছু যুবক, মাদকের বিরুদ্ধে কাজ করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে মাদকসেবী ও তার পরিবারদের সর্তক করছেন। মাদক মুক্ত গ্রাম করার পরিকল্পনা করে আসছেন। তারাই ধারাবাহিকতায় গ্রামের উদ্যোগে এই যে মাদক বিরোধী সভার আয়োজন করেছেন। তা খুবই চমৎকার। এ সভা করেই তারা শেষ করেনি। যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত তারাও আতংকিত হয়ে পড়ছেন। আর আমাদের দেশের যে আইন , তা দিয়ে এ মাদক রাতা রাতি শেষ হবে না। এজন্য দরকার, সচেতনতা এবং আলোচনা । যা আজকে গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রমাণ করে আপনারা পারবেন। আপনারা ছেলে মেয়েদের স্কুলে দিয়ে বসে থাকবেন না। আপনারা সতর্ক থাকবেন।
মানিকগঞ্জ২৪/হা.ফ/ ২০ জুন ২০২৬।