সাটুরিয়া প্রতিনিধি, ১৯ মে.
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাটুরিয়ায় ভূমি সেবা মেলা ২০২৬ পালিত হচ্ছে।
মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিনি সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো মোশাররফ হোসেন,সাটুরিয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভূমিসেবাগ্রহীতাগণ।
উল্লেখ্য, গত ১৬ মে থেকে শুরু হওয়া এই ভূমি সেবা মেলা আগামী ২২ মে পর্যন্ত চলবে। মেলা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ বুথ থেকে সেবাগ্রহীতাদের সরাসরি ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।
ম.লু.র/ হা. ফ/ ১৯ মে ২০২৬।