বাৎসরিক আর্কাইভ

2026

সাটুরিয়ায় বাড়িতে হেরোইন সেবন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সাটুরিয়া প্রতিনিধি. ১৫ সেপ্টেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ বসতবাড়িতে হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখড়ীনগর (মধ্যপাড়া) গ্রামে এ […]

শিক্ষায় শুধু পাঠ্যবই নয়, নৈতিকতা ও দেশপ্রেমও জরুরি- মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ সেপ্টেম্বর. খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে […]

সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে সিএনজি চালকের ২ বছরের কারাদণ্ড

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ১০ সেপ্টেস্বর. মানিকগঞ্জের সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে মো. আরশেদ আলী (৩৬) নামে এক সিএনজি চালককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৬ মিনিটে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মধ্য গোলড়া গ্রামের সিরাজ সাইজির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী উপজেলার পাইকপাড়া […]

সাটুরিয়াতে বালু উত্তোলনের অভিযোগে ১ লাখ টাকা অর্থদন্ড

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৮ সেপ্টেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যক্তিগত জমি থেকে বালু উত্তোলনের অভিযোগে তিল্লি ইউনিয়নের পূর্ব […]

সাটুরিয়ায় প্রশিক্ষণার্থীর মাঝে  ভাতা বিতরণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৩ সেপ্টেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়  প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিনি সভাকক্ষে মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে  প্রশিক্ষণার্থীদের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী ৫০ শতাংশ হারে জনপ্রতি ৩ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। ভাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ […]

গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছি: সাটুরিয়ায় খাদ্যমন্ত্রী রিতা

সাটুরিয়া প্রতিনিধি. ৩০ আগস্ট খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিতে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রকৃত সেবা গ্রহীতাদের প্রাপ্ত অর্থের যে ব্যবধান তৈরি হচ্ছে, তার সুফল কোনোভাবেই সিন্ডিকেটের পকেটে যেতে দেওয়া হবে না। রোববার দুপুরে আকস্মিকভাবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা […]

খাদ্য গুদামে অনিয়ম পেলেই ব্যবস্থা: খাদ্যমন্ত্রী রিতা

সাটুরিয়া প্রতিনিধি | ২৯ আগস্ট খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে দেশের সব জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৯ […]

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি: ব্যবসায়ীকে ২ লাখ জরিমানা

সাটুরিয়া প্রতিনিধি: ২৭ আগষ্ট. মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ […]

পেলহাম বে পার্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা

নিজ্স্ব প্রতিবেদক.২৪ আগষ্ট. নিউইয়র্ক সিটির ব্রংক্সের পেলহাম বে পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ, ইনক.-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ আগস্ট আয়োজিত এ মিলনমেলায় নিউইয়র্ক ও আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী কমলগঞ্জবাসীরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে হাড়ি ভাঙা, বালিশ খেলা, শিশুদের দৌড় ও ভলিবলসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। […]

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা: সাটুরিয়ায় এক কর্মচারীর সংবাদ সম্মেলন

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২৩ আগষ্ট: নিজের ও পরিবারের সদস্যদের জীবন-নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস লিমিটেডে নামে একটি তৈরি পোশাক কারখানার সিনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. সোলায়মান হোসেন। রোববার (২৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে সাটুরিয়া প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে […]