মাসিক আর্কাইভ

November 2026

সাটুরিয়া আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান আর নেই

সাটুরিয়া প্রতিনিধি, ২১ নভেম্বর. মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার আনুমানিক বয়স (৮৫)। দীর্ঘদিন ধরে তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ২০১২ সালে […]

সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

সাটুরিয়া প্রতিনিধি, ১৭ নভেম্বর. মানিকগঞ্জের সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যব্যবসা পরিচালনা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ জেলা কার্যালয় ও সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ […]

কৃষ্ণপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী- লাভলু -জনগণের সেবক হতে চাই

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ নভেম্বর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনা সভা করেছেন আমেরিকাপ্রবাসী হাজী মোহাম্মদ লাভলু মিয়া। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কৃষ্ণপুরের বাদামতলী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। নজরুল হক প্রামাণিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. জিন্নাতুল ইসলাম মাইলু, জহিরুল ইসলাম, উমর আলী, […]

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: সাটুরিয়ায় খাদ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ১৪ নভেম্বর দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের একটাই লক্ষ্য, দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করা। কেউ যেন অভুক্ত না থাকে, কেউ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার […]

সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ সভা

সাটুরিয়া প্রতিনিধি, ১১ নভেম্বর. মানিকগঞ্জের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার পর্যটন খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও ব্যবস্থাপনায় পর্যটন সার্কিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বাস্তবায়নাধীন জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভায় মানিকগঞ্জ জেলার পর্যটন […]

সাটুরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: ৭ নভেম্বর. মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া থানার […]

সাটুরিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন

সাটুরিয়া প্রতিনিধি, ৭ নভেম্বর. মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেটের আগুন থেকে একটি শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না ফকিরবাড়ি এলাকায় সাটুরিয়া-গোলড়া পাকা সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ […]

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে অবহিতকরণ সভা

সাটুরিয়া প্রতিনিধি, ৫ নভেম্বর. মানিকগঞ্জের সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে গ্রাহকদের সচেতনতা ও ধারণা দিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল […]