সাটুরিয়ায় মাদক সেবীর কারাদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ১৫ জুলাই.

সাটুরিয়ায় এক মাদকসেবী কে ৩ মাসের কারাদন্ড ও ৫ শতাধিক টাকা অনাধায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রধান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত মাদকসেবী হচ্ছে উপজেলার বালিয়াটি গ্রামের খোরশেদ আলম (৩২)।

বুধবার দুপুর ২ টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম মাদক সেবনের স্থানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদন্ড প্রধান করেন।

তিনি বলেন, মানিকগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া উপজেলার বালিয়াটি নাট মন্দিরের পূর্ব সাইডে বসে মাদক সেবন করার সময় হাতে নাতে ধরেন।

পরে আমাকে সংবাদ দিলে আমি ঘটনা স্থলে উপস্থিত হই। তার দেহ তল্লাশী করে ২ পিচ ইয়াবা, ৫ গ্রাম গাজা জব্দ করা হয়। তার অপরাধ স্বীকার করেন। পরে আমি তাকে সতর্ক করি এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাথমিকভাবে ৩ মাসের কারাদন্ড ও ৫ শতাধিক অর্থদন্ড অনাধায়ে আরো ৩ মাসের কারা দন্ড প্রধান করি।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম আরো বলেন, জনসার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ জুলাই ২০২৬।

আরো পড়ুুন