সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বালিয়াটিতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

সাটুরিয়া প্রতিনিধি, ৩০ সেপ্টেম্বর.

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বালিয়াটি ইউনিয়ন বিএনপি।

জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বুধবার বিকাল ৫ টার দিকে বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্তর থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জমিদার বাড়ি গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ খান মাখন, সাবেক যুগ্ন সম্পাদক আব্দুর রহমান, সাবেক যুগ্ন সম্পাদক জমশের আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব।

কৃষকদলের সভাপতি বরকত মল্লিক, যুবদলের আহবায়ক মোহাম্মদ আমীর হামজা, সদস্য সচিব নজরুল ইসলাম ফরিদ, সাটুরিয়া উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বালিয়াটি ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা রফিক মল্লিক, আবু সাইদ, হাজী সফিউদ্দিন, মো. আনোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে জমিদার বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন “দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাটুরিয়া উপজেলা ও বালিয়াটি ইউনিয়ন বিএনপি রাজপথে থেকে প্রতিবাদ ও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।”

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

আরো পড়ুুন