সাটুরিয়া প্রতিনিধি, ১৮ জুন.
মাদককে না বললেন মানিকগঞ্জের শত শত শিক্ষার্থীরা।
মাদকের করাল গ্রাস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এবং একটি সুস্থ-নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে এক ব্যতিক্রমী সামাজিক জাগরণের সাক্ষী হতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় সচেতন সমাজ এবং মাঠজুড়ে সারিবদ্ধ ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কণ্ঠে আজ প্রতিধ্বনিত হলো—”মাদক যেখানে, প্রতিরোধ সেখানে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি এই অঞ্চলের সর্বস্তরের মানুষ মাদক কে না বলেছেন।
বিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে শত শত শিক্ষার্থী। বিশেষ করে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের হাতে থাকা ‘মাদক যেখানে, প্রতিরোধ সেখানে’ সংবলিত প্লেকার্ডগুলো উপস্থিত সকলের নজর কাড়ে।
কেবল পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে, সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থীদের এই দৃঢ় অবস্থান প্রমাণ করে যে—তরুণ সমাজ এখন নিজেদের অধিকার ও ভবিষ্যৎ রক্ষায় সম্পূর্ণ সচেতন।
”মাদককে না বলুন, মাদক মুক্ত দেশ গড়ুন” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা গ্রামীণ জনপদে মাদকের নীরব বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাটুরিয়া যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান আরিফ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা মল্লিক, স্থানীয় যুবক আব্দুর গফুর,খলিলুর রহমান সবুজ,আলাল উদ্দিন,মানোয়ার হোসেন,ডা.উজ্জল ,ডা: আব্দুল মান্নান,ইঞ্জিনিয়ার মো: লুৎফর লুৎফর রহমান,রহিজ উদ্দিন,মাওলানা আমিনুল ইসলাম,হরগজ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম,সার্জেন্ট (অব:) মোহাম্মদ আবু হানিফ, সিনিয়র শিক্ষক বাবু আনন্দ চন্দ্র দাস।
মানববন্ধনে উপস্থিত বক্তারা স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, তরুণদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া চিহ্নিত মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া যাবে না। একই সাথে যুব সমাজকে মাদকের আসক্তি থেকে দূরে রাখতে প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী হাত তুলে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিস্তার রুখে দেওয়ার এবং এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত রাখার শপথ নেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ জুন ২০২৬।