সাটুরিয়া প্রতিনিধি, ২৬ মার্চ.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহীদ বেদিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) মৌমিতা হুহ ইভা, বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও দপ্তরগুলি পুস্পস্তবক অর্পণ করেন।
পরে সাটুরিয়া গণ কবর জিয়ারত করা হয়। সকাল ৯ টার দিকে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ মার্চ ২০২৬।